অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিলেটে প্রজন্মলীগ নেতা খালেদ গ্রেফতার

সিলেট : সিলেটে যুবলীগের সমাবেশে সংঘর্ষের ঘটনায় প্রজন্মলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ ওসমানীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান- যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সংঘর্ষের ঘটনায় আহত আমিনুল ইসলামের মা বাদি হয়ে থানায় দায়েরকৃত মামলায় খালেদ ওসমানীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সুরমার পাড়ে কিনব্রিজের নিচে জেলা যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষ পর্যায়ে খালেদ ওসমানীর নেতৃত্বে প্রজন্মলীগ নেতাকর্মীরা এসে হামলা চালান।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিলেটে প্রজন্মলীগ নেতা খালেদ গ্রেফতার

আপডেট টাইম : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫