পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

তাবেলা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমের ভাই ফের ৫ দিনের রিমান্ডে

ঢাকা : ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মনসুর শুক্রবার এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ৬ নভেম্বর তাকে আট দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি বলছে, ৫ নভেম্বর রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে এম এ মতিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিনহাজুল আরেফিন রাসেলের জবানবন্দিতে মতিনের নাম এসেছে।

তবে মতিনের পরিবার বলছে, ২০ অক্টোবর সন্ধ্যার পর মধ্য বাড্ডার বাসার সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েক ব্যক্তি মতিনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশ্য তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে ডিবি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

তাবেলা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমের ভাই ফের ৫ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৬:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫