পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনার চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, সূত্রে খবর পেয়ে সোমবার রাত ৮টার সময় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে দর্শনার চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হন।

ফয়সাল যশোর চৌগাছার ফরহাদ পিওনের পুত্র। ২০০৬ সালে দামুড়হুদা পোস্ট অফিসে কর্মরত ফরহাদ পিওনের পুত্র ফয়সাল তার বন্ধু বাবু কে কৌশলে দর্শনাতে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

১৫-১১-২০০৬ তারিখে ফয়সালসহ ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। ফয়সালের অনুপস্থিতিতে বিচার কার্য শেষে আদালত ২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। অপর আসামি সেই থেকে সাজা ভোগ করছেন, কিন্তু ফয়সাল এতদিন পলাতক ছিলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার ফয়সালকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫