পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হামলা-মামলা করে সাংবাদিকদের আন্দোলন বন্ধ করা যাবে না: গাজী

ঢাকা: বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। একইসঙ্গে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ারও দাবি জানান তারা।

আজ রোরবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী।

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের ভেতরে সাংবাদিক নেতা আব্দুস শহীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভাড়া করে এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল আমিন গাজী। তিনি বলেন, হামলা চালিয়ে ও মামলা করে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাবে এখন অস্ত্রধারীরা যাতায়াত করে। এসব অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে তিনি পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানান।

ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, স্বাধীনতা পরবর্তী ৪৪ বছরেও প্রেসক্লাব প্রাঙ্গনে কোন সাংবাদিকদের ওপর হামলা করা হয়নি। কিন্তু আজ সরকারের কিছু দালাল ও সন্ত্রসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, এই সরকারই শেষ সরকার নয়। সাংবাদিকদের ওপর প্রতিটা হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে। আজ অনেকগুলো গনমাধ্যমকে বন্ধ করে রাখা হয়েছে। তাই সরকারকে বলবো বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কামরুজ্জামান কাজল ও এম শরীফুল ইসলাম ভূইয়া প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

হামলা-মামলা করে সাংবাদিকদের আন্দোলন বন্ধ করা যাবে না: গাজী

আপডেট টাইম : ০৪:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫