পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

টঙ্গীতে গ্যাসলাইনে বিস্ফোরণ: আবাসিক এলাকায় সরবরাহ বন্ধ

গাজীপুর : টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গ্যাস সংযোগকালে প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে তিতাস কর্তৃপক্ষ ও রোডস এ্যান্ড হাইওয়েকে অবহিত না করেই বিএইচআইএস এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাস সংযোগের চেষ্টা চালায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে থাকা প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর প্রধান লাইন থেকে পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিএইচআইএস এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার স্টেশনে সংযোগ দেওয়ার জন্য গ্যাসের সংযোগটি নেওয়া হচ্ছিল। আর এই সংযোগের কাজ রোডস এ্যান্ড হাইওয়ে ও তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই এসবি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি কোম্পানির সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার জহির হোসেন পলাতক রয়েছেন। বিএইচআইএস এ্যাপারেলস কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকেও জানায়নি। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

টঙ্গীতে গ্যাসলাইনে বিস্ফোরণ: আবাসিক এলাকায় সরবরাহ বন্ধ

আপডেট টাইম : ০৪:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫