পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার রাতে ১০টার দিকে শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নৈশকোচটিও জব্দ করেছে পুলিশ।

আটক কৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), কুষ্টিয়ার আ. রউফের ছেলে শামিম (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর গ্রামের খলিলের ছেলে জনি (২৮)। শেষ দু’জন আর পি রিয়াজ পরিবহনের সুপারভাইজার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, আর পি রিয়াজ পরিবহনের ঢাকাগামী একটি নৈশকোচে বিশেষ কায়দায় সিটের নিচে গুলি ও অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে রুবেলকে প্রথমে আটক করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কোচের সুপারভাইজার জনি ও শামিমকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩

আপডেট টাইম : ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫