পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মেহেরপুরে পুলিশের হাতে আটক জামায়াত নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের হাতে আটকের পর রমজান শেখ (৪২)নামে এক জামায়াত নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত রমজান শেখ সদর উপজেলার রাজনরগ গ্রামের মৃত আমির শেখের ছেলে। তিনি জামায়াতের রোকন বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশের চার সদস্য আহতসহ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের উপকন্ঠে বন্দর শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। পরে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজানকে নিয়ে বন্দর শশ্মানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হঠে। এ ঘটনায় রমজান আলী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু এহসান মোঃ রাজু তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রমজান আলীর নামে সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার নেতৃত্বে ২০১৩ সালে রাজনগরে র‌্যাব সদস্যদের মারধর করে অস্ত্র কেড়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে।

নিহতের মরদেহ রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

মেহেরপুরে পুলিশের হাতে আটক জামায়াত নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট টাইম : ০৩:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫