পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শাহজালালে যাত্রীর অর্থ চুরি: চার লোডারের কারাদণ্ড

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অর্থ চুরির দায়ে চার লোডারের এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লোডারা হলেন, মো. রবিউল ইসলাম(২৯), আতাউর রহমান(২৬), মনিরুল ইসলাম(২৮) ও মাসুদ হোসেন (২৮)।

জানা গেছে, বুধবার দুপুরে চীন থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ-২০৩৬ ফ্লাইটে আসা অজ্ঞাতপরিচয় এক যাত্রীর অর্থ চুরির দায়ে হাতেনাতে আটক করে তাদের এ দণ্ড দেওয়া হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) আলমগীর হোসেন শিমুল শীর্ষ নিউজকে জানান, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে এমইউ-২০৩৬ নম্বরের একটি ফ্লাইটটি এয়ারপোর্টে অবতরণ করে। ওই ফ্লাইটের মালামাল নামানোর সময় এই চার লোডার এক যাত্রীর ব্যাগ থেকে চার হাজার ডলার চুরি করেন।

পরে এপিবিএনের সদস্যরা তাদের সন্দেহজনক মনে করলে আটক করে তল্লাশি করে। এসময় রবিউলের জুতোর মোজার ভেতরে চার হাজার ডলার পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদ করলে তারাও বিষয়টি স্বীকার করেন। পরে তাদের এয়ারপোর্টের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়।আদালত যাত্রীর অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শাহজালালে যাত্রীর অর্থ চুরি: চার লোডারের কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫