পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

এককালের ভ্যানচালক যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার

যশোর: যশোরের চৌগাছার যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শরিফুল (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চৌগাছা পৌরসভার মনমতপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

এককালের ভ্যানচালক শরিফুল এখন উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান গ্র“পের সন্ত্রাসীদের নেতা। তার বাহিনীতে প্রায় ২৫ জন সদস্য রয়েছে।

শনিবার দুপুরে যশোরের সিআইডি পুলিশের একটি দল পৌরসভার চাঁদপুর মোড় থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ বলছে তার বিরুদ্ধে হত্যা,মাদক, ছিনতাইসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। যশোর সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল জানান একটি হত্যা মামলার তদন্তে তার নাম আসায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পৌর নির্বাচনের পূর্বে একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রার্থী বলেন প্রত্যেক নির্বাচনের সময় শরিফুল বিভিন্ন কেন্দ্র দখল করে থাকে। গত উপজেলা নির্বাচনের সময় তার নেতৃত্বে সন্ত্রাসীরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামকে চৌগাছা মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

এককালের ভ্যানচালক যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫