পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গাজীপুরে বিডি ফুডের ২৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর : গাজীপুরে বিডি ফুড লিমিটেডের ২৬ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভারপল্লী এলাকার মাস্টারবাড়ি- মির্জাপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় বিডি ফুডের কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ক্যাশিয়ার বেলাল হোসেন, সিকিউরিটি গার্ড আবুল কালাম, মো. শাহাদাত ও ড্রাইভার লিটন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিডি ফুড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল জাহের ও আহতরা জানান, বিডি ফুড কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য সকাল ১১টার দিকে ওই ৪ জন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে তারা টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কারখানায় ফিরছিলেন। পথে মাস্টারবাড়ি-মির্জাপুর সড়কের বাহাদুরপুর রোভারপল্লী এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে ৫ জনের একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পিস্তল, রড, ছুরি নিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। হামলাকারীরা মাইক্রোবাসের কাচ ভাংচুর করে এবং ওই ৪ জনকে মারধর করে ২৬ লাখ ১০ হাজার ২৭৭ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গাজীপুরে বিডি ফুডের ২৬ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৩:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫