পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা; রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় বাসায় আটকে রেখে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের এক যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষন মামলা করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গৃহকর্মীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, ধর্ষিত কিশোরীর বাড়ি লক্ষ্মীপুরে। বেশ কিছু দিন আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল তাঁর ঢাকার বাসায় ওই কিশোরীকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসেন। তার স্ত্রী ঢাকায় চাকরি করায় বেশ কিছু সময় তিনি বাইলে থাকেন। এ সুযোগে যুবলীগ নেতা শাহজালাল তাকে বাসায় জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত শনিবার শাহজালাল তাকে চাঁদপুর এলাকায় নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে আসেন। পরে ওই কিশোরী লক্ষ্মীপুরে তাদের বাড়ি ফিরে পরিবারের সদস্যদের এ ঘটনাটি জানায়।

পর তার পরিবার রায়পুর থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ঘটনাস্থল ঢাকা হওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে বলে।এরপর গৃহকর্মীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের অনুমতি নেই বলে গৃহকর্মীকে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও পরবর্তী ঘটনা জানিয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার শাহ-মিজান সাফিউর রহমান আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। রায়পুর থানার পক্ষ থেকে বিষয়টি রাজধানীর শেরেবাংলা নগর থানায় জানানো হয়।

পরে রায়পুর থানার তত্ত্ববাবধানে গৃহকর্মীর পরিবারকে শেরেবাংলা নগর থানায় পাঠানো হয়। সকালে গৃহকর্মীর বাবা এ থানায় শাহজালালকে আসামি করে মামলা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস শীর্ষ নিউজকে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নিপেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, নির্যাতিত কিশোরী ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে।আর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।এখন কিশোরীকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। আগামীকাল বয়স নির্ধারণের পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবার ঢাকা মেডিকেলে পাঠানো হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০২:৪৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫