অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচন স্থগিত

ঠাকুরগাঁও: সীমানা নিয়ে জটিলতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেন।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম চলতি সপ্তাহে এই রিট আবেদন করেন। ওই আবেদনের ওপর মঙ্গলবার ও বুধবার শুনানি হয়।

আদালতে রিট আবেদনকরীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন মাহমুদ দীপা।

মাহফুজুল আলম মুন্না সাংবাদিকদের জানান, আদালত এ নির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ বিবাদিদের দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচন স্থগিত

আপডেট টাইম : ০৩:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫