পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

আশুলিয়ায় ট্রাক চাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

ঢাকা : আশুলিয়ায় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে আব্দুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করে ৮-১০টি যানবাহনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ জানায়, শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ডিজাইনার জিন্স পোশাক কারখানার নারী শ্রমিক অনিমা হাওলাদার (৩০) সরকার মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

পরে নিহত ওই নারী শ্রমিকের সহকর্মীরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই সড়কটি দিয়ে চলাচলরত ৮-১০টি যানবাহনে ভাঙচুর চালায়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিয়ে যানচলাচলের ব্যবস্থা করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

আশুলিয়ায় ট্রাক চাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

আপডেট টাইম : ০৬:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫