পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ড. কামাল ও আমীর-উল যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে : অ্যাটর্নি জেনারেল

বাংলার খবর২৪.কম:500x350_df8b4674cf9309028abc13f71f1ca910_image_97886 সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দেওয়ার বিলের বিষয়ে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির দুই নম্বর হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তাদের সঙ্গে একমত হয়েছেন। তাদের কাছ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।’
বিভিন্ন দেশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশে সাংবিধানিক পদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে আছে। সুতরাং বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে থাকলে কোনো সমস্য নেই।’
মাহবুবে আলম বলেন, ‘বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেওয়াটা স্বাধীনতার অন্যতম চেতনা। তাই সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে সংসদের হাতে ফিরিয়ে আনা হচ্ছে। সংসদ সদস্যরা ইচ্ছা করলেই কোনো বিচারপতিকে অভিসংশন করতে পারবে না। এ বিষয়ে পূর্ণাঙ্গ আইন করার পর নিয়ম ও আইন মেনেই সবকিছু করতে পারবে।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাসেত মজুমদার বলেন, ‘ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম ছিলেন সংবিধানের প্রবক্তা। সুতরাং সংসদের হাতে ক্ষমতা দেওয়ার ব্যাপারে তাদের বক্তব্যে আইনজীবীদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়।’
ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু লোকের খপ্পরে পড়েই তারা এমন নেতিবাচক কথা বলছেন।’
সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দেওয়ার পক্ষে মত দেন বাসেত মজুমদার। আলোচনা সভায় ইউসুফ হোসেন হুমায়ুন, শ ম রেজাউল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ড. কামাল ও আমীর-উল যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে : অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪