পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঢাবির টয়লেট থেকে আগুনে দগ্ধ ছাত্রী উদ্ধার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দগ্ধ এক ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে, যিনি নিজেই শরীরে আগুন দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের তথ্য।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, আজ বিকাল সোয়া ৪টার দিকে টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।

আনজুমান আরা নামে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। তিনি সুফিয়া কামাল হলে থাকেন।

শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান প্রক্টর।

টিএসসির একজন কর্মচারী জানান, ওই ছাত্রী টিএসসির একটি টয়লেটে ঢুকে নিজের গায়ে আগুন দেন।বাইরে থেকে বিষয়টি বুঝতে পেরে অন্যরা তাকে উদ্ধার করে।

তবে কী কারণে ওই ছাত্রী নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ঢাবির টয়লেট থেকে আগুনে দগ্ধ ছাত্রী উদ্ধার

আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫