পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়ে আহত ৬, গ্রেফতার ২

বাংলার খবর২৪.কম500x350_a64258215a644ba4fbcc82d8fcfc9656_index লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযান চলাকালে বৃহস্পতিবার ভোররাতে পুলিশর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য ও বাশার বাহিনীর ইউনুস গুলিবিদ্ধ হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শামীম চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে জসিম বাহিনীর সদস্য খোরশেদকে ২টি এলজি ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সদর উপজেলার গোপিয়ারখিল নামক স্থানে বাশার বাহিনীর সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে পুলিশ ভোররাতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাশার বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। এতে বাশার বাহিনীর সদস্য ইউনূস গুলিবিদ্ধ হয়ে আহত হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশের এ এস আই মাহে আলম, জহিরুল ইসলাম, বাহার উদ্দিন, নাজমুল হাসান, আবু সুফিয়ান আহত হন।
এদিকে একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শামীম চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে ভোররাতে জসিম বাহিনীর সদস্য খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাশার বাহিনীর সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছাঁড়লে পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। বাশার বাহিনীর প্রধান বাশার পালিয়ে গেলেও তাদের একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। অপর দিকে, পুলিশের অভিযানে দত্তপাড়া থেকে ২টি এলজিসহ খোরশেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়ে আহত ৬, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪