পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

অপহরণের ৬দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সাভার: সাভারে অপহরণের ছয় দিন পরে আসিফ সরদার রতন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সাভারের বলিয়ারপুর এলাকার এন আর সিএনজি পাম্পের পাশে ময়লার স্তুপ থেকে তার মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বলিয়ারপুর এলাকার শ্যামলী পরিবহনের ইঞ্জিন মিস্ত্রি আসিফ সরদার রতন ৩ জানুয়ারি এন আর সিএনজি পাম্প থেকে নিখোঁজ হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করলে সন্ধ্যায় এন আর সিএনজি পাম্পের পেছনে ময়লার স্তুপ থেকে তার মরদেহ উদ্ধার করে।

হত্যার পরে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় শ্যামলী পরিবহনের মালিকের ভাইয়ের শ্যালক সষ্টি ঘোষকে দায়ী করে নিহতের সহকর্মী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্যামলী পরিবহনের বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় ও তীব্র জানজটের সৃষ্টি হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত ইঞ্জিন মিস্ত্রি পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর গ্রামের মৃত কালু সরদারের ছেলে বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

অপহরণের ৬দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬