
টঙ্গী: বিশ্ব ইজতেমা ময়দানে আবুল কালাম আজাদ (৬০) নামে আরো এক মুসল্লি ইন্তেকাল করেছেন।
নিহত আবুল কালাম আজাদ নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা কালা মিয়ার ছেলে।
ইজতেমা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আবুল কালাম আজাদ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত দুই দিনে ইজতেমা ময়দানে চারজন মুসল্লি মারা গেছেন।
বাংলার খবর ডেস্ক : 














