অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চুয়াডাঙ্গায় ‍মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩, আহত ১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার জয়রামপুর চা’রদোকান নামকস্থানে দুটি চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

শনিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৪২), পূর্বশা পরিবহনের চালক শান্তি (৪৫) ও যাত্রী আরজ আলী (২৮)।

আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনর একটি চেয়ারকোচ দামুড়হুদা উপজেলার জয়রামপুর চা’রদোকান নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকা-দর্শনাগামী পূর্বাশা চেয়ারকোচ পরিবহনের মুখোমখি সংঘর্ষ হলে চেয়ারকোচ দু’টি দুমড়ে মুচড়ে যায়।

এতে দর্শনা ডিলাক্স পরিবহন এর চালক মানিকগঞ্জ জেলার দুলাল ও পূর্বাশা পরিবহনের চালক ঝিনাইদহ শহরের আব্দুল জলিলের ছেলে শান্তি ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগুয়ানপুর গ্রামের আকছদ্দীনের ছেলে আরজ আলী (২৮), একই গ্রামের ওমর আলীর ছেলে হালিম (৩৯), ফিরোজ আলীর স্ত্রী হানিফা (২৬), হরিরামপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী কাকলী (২৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া গ্রামের আকবর আলীর ছেলে সাবান আলী (৪২), একই গ্রামের শাহাতাব আলীর ছেলে মারুফ (২৭), দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশাদুজ্জামান (৪২), বুইচিতলা গ্রামের সুমন (৩৭), জীবননগর উপজেলার শিংনগর গ্রামের বেলী (৩২) ও রাজবাড়ী জেলার সুলতানিয়ার ছেলে হেলাল (৩৬) সহ কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আরজ আলীর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশাজনিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চুয়াডাঙ্গায় ‍মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩, আহত ১০

আপডেট টাইম : ০৪:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬