পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে জামাল হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পদুয়া রাস্তার মাথায় তাকে একা পেয়ে ঘিরে ফেলে গুলি চালায় এবং একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের রগ কেটে ফেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পায়ের রগ কাটা এবং গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

থানার ডিউটি অফিসার নুরুজ্জামান জানান, পুলিশ রাত ১০টার দিকে হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসে। নিহত জামাল হোসেন উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলার একই ইউনিয়নের কুলাসার গ্রামের আলী হোসেনের পুত্র।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, ‘হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি, তবে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা

আপডেট টাইম : ০৪:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬