পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ: ঘনকুয়াশায় বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বি আইডব্লিউটিসি)।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফেরি পারাপার স্বাভাবিক হয়।

এর আগে আজ ভোররাত ৪টার দিকে ফেরি পারাপার বন্ধের ঘোষণা দেয় বি আইডব্লিউটিসি।

চলাচল শুরু হওয়ায় মাঝপদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে নোঙর করা পাঁচটি ফেরি নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে।

বি আইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘনকুয়াশার কারণে গতকাল রাত থেকে নৌ-চ্যানেলের মার্কিং বয়াগুলো দেখা যাচ্ছিল না। এ ছাড়া ফেরিগুলোতে থাকা ফগ লাইটও (কুয়াশায় ব্যবহৃত বাতি) কাজ করছিল না । এমন পরিস্থিতিতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে কুয়াশা কেটে যাওয়ায় সকালে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বি আইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, চলাচলের পথ পরিষ্কার দেখা যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট টাইম : ০৪:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬