পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঘন কুয়াশা: বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ৫, পুলিশসহ আহত ৩০

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু ও সেতু সংলগ্ন এলাকায় পৃথক ৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার পুলিশ ও ৩ ফায়ার সার্ভিসকর্মীসহ অন্তত ৩০জন। ঘন কুয়াশার কারনে এসব দুর্ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আখেরুজ্জামান শীর্ষ নিউজকে জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর ও আশেপাশের এলাকায় ভোর রাত থেকে দুর্ঘটনা ঘটতে থাকে। দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে রয়েছে পুলিশের পিকআপ ভ্যান, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস ও ট্রাক।

পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধিরা জানান, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর ৪০ নং পিলারের কাছে পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি কোচের সঙ্গে গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের ৫ যাত্রী নিহত হয়। তবে নিহতদের পরিচয় তাতক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে সিরাজগঞ্জে আনার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে সিরাজগঞ্জ সদর পুলিশের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়।

এছাড়া সেতু সংলগ্ন এলাকায় আরো ৬টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঘন কুয়াশা: বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ৫, পুলিশসহ আহত ৩০

আপডেট টাইম : ০৪:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬