পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

খুলনায় চিংড়ি ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা

বাংলার খবর২৪.কম500x350_39c7912800290fa28e1f2c3e5f11da3d_Khulna pic-01-11-09-14, খুলনা : খুলনায় সন্ত্রাসীরা চিংড়ি ব্যবসায়ী আব্দুল জলিলকে গলা কেটে হত্যা করেছে। বুধবার রাত ১২ টায় রূপসা উপজেলার রামনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতংক বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি কি হত্যাকান্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার রাতে তিনি মোটর সাইকেলযোগে মুজিবরের মোড়ের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রামনগর এলাকায় পৌঁছলে মোবাইলে কল আসলে তিনি রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল রিসিভ করেন। এ সময় পেছন থেকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তিনি গলা ও মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং মাটিতে লুটিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখ বাধা অবস্থায় তিনজন মোটরসাইকেলযোগে এসে জলিলকে কুপিয়ে পালিয়ে যায়। নিহত জলিল মাছের ডিপো ব্যবসায়ী। তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম সবুজ ফিস। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি রামনগর গ্রামের মৃত রহিম ফকিরের পুত্র।
অপরদিকে আরো একটি সূত্র জানায়, পূর্ব রূপসার সবুজ ফিসের মালিক আব্দুল জলিল। বুধবার রাত ১১ টার দিকে মোটরসাইকেলযোগে রামনগর বাড়ীতে ফিরছিলো। নিজ বাড়ীর সামনে চায়ের দোকানে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

খুলনায় চিংড়ি ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪