অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বেনাপোল থেকে ফেরত যাচ্ছেন বিদেশি মুসল্লিরা

বেনাপোল: বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত এক সপ্তাহে ১৩টি দেশের এক হাজার ৬৩৩ জন বিদেশি মুসল্লি যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। পর্যটক ভিসায় প্রবেশের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে ইজতেমায় যোগ দিতে না পেরে শত শত বিদেশি মুসল্লি ফেরত গেছেন।

গত বছর বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ২২টি দেশের চার হাজার ৭০০ বিদেশি মুসল্লি বাংলাদেশে এসেছিলেন।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি এক হাজার ৬৩৩ নাগরিকের মধ্যে ইন্দোনেশিয়ার ৬৪৪ জন, ভারতের ৬৩৭ জন, মালয়েশিয়ার ১২১ জন, শ্রীলঙ্কার ৮৭ জন, ইথিওপিয়ার ৫৪ জন, জর্ডানের ২৬ জন, আর্জেন্টিনার ১৬ জন, অস্ট্রেলিয়ার ১৬ জন, দক্ষিণ আফ্রিকার ১২ জন, থাইল্যান্ডের ১১ জন, জিম্বাবুয়ের পাঁচজন ও তিউনিশিয়া ও চিলির দুজন রয়েছেন।

পর্যটক ভিসা নিয়ে ইজতেমায় যোগ দিতে আসা ভারতের ৬৯ ও যুক্তরাজ্যের চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে পাসপোর্ট সিল বাতিল করা হয়েছে।

বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া, ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য ঢাকার কাকরাইল মসজিদের ১০০ জনের একটি প্রতিনিধিদল ভোর থেকে রাত পর্যন্ত বেনাপোল চেকপোস্টের বাগে জান্নাত কওমি মাদ্রাসা ও এতিমখানায় কাজ করে যাচ্ছে।

আখেরি মোনাজাতের আগের দিন অর্থাৎ আজ পর্যন্ত এ পথে বিদেশি মুসল্লিরা এসেছেন। আজ শনিবার সকালে কলকাতা থেকে আসা ইনতাশ আলী শেখ বলেন, এর আগেও তিনি পর্যটক ভিসায় বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। কিন্তু এই প্রথম তিনি শুনছেন পর্যটক ভিসায় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে বাংলাদেশে আসা যাবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক করলে এই ভোগান্তি হতো না।

ইজতেমা কমিটির সদস্য হাজী নজরুল ইসলাম জানান, ইসরায়েল, লেবানন, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও আলজেরিয়া বাদে বিশ্বের অন্যান্য দেশের লোকজন এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে পারবেন। তবে ভিসা নিয়ে জটিলতার কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর মুসল্লি অনেক কম আসছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পর্যটক ভিসায় বিদেশিদের বিশ্ব ইজতেমায় যোগ দিতে সরকারি নিষেধাজ্ঞা থাকায় তাঁদের গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ইজতেমায় যোগ দিতে হলে ওই মুসল্লিদের টিআই ভিসা নিয়ে বাংলাদেশে আসতে হবে বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বেনাপোল থেকে ফেরত যাচ্ছেন বিদেশি মুসল্লিরা

আপডেট টাইম : ০২:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬