পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বিয়ার উৎপাদন: যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু

,ঢাকা: বেআইনিভাবে বিয়ার উৎপাদন ও বাজারজাতকরণের মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল ও তার স্ত্রী, ছেলেসহ চারজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার গাজীপুরের কালিয়াকৈর থানার এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৯ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।

এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন গণমাধ্যমকে জানান, অভিযোগ গঠনের শুনানিতে বাবুল, তার স্ত্রী সংসদ সদস্য সালমা ইসলাম ও তাদের ছেলে শামীম ইসলাম মামলা থেকে ‘অব্যাহতি’ চাইলে বিচারক তা নাকচ করে দেন।

সালমা ইসলাম ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চেয়ে আইনজীবীদের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তবে বাবুলের পক্ষে একই আবেদন করা হলে তা নাকচ হয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আজাদুল ইসলাম ছালাম ২০০৪ সালের ৮ মার্চ এই মামলা দায়ের করেন।

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স ক্রাউন বেভারেজের কারখানায় বেআইনিভাবে বিয়ার উৎপাদন করে তা বাজারজাতকরণের অভিযোগে আনা হয় এ মামলায়।

মামলা হওয়ার ২৩ দিন পর ৩১ মার্চ ক্রাউন বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালক নূরুল ইসলাম ও সালমা ইসলাম এবং মহাব্যবস্থাপক মো. সুরোজ রহমান শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, অধিদপ্তরের লাইসেন্স ছাড়া হান্টার ও ক্রাউন নামে দুটি বেভারেজ উৎপাদন করে ক্রাউন বেভারেজ, যা আসলে বিয়ার। ওই দুটি পণ্য বিক্রির জন্য বেশ কয়েকটি দৈনিকে বিজ্ঞাপনও দেওয়া হয়।

মামলাটি পরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। হাইকোর্টের স্থগিতাদেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকলেও গতবছর ৪ আগস্ট তা উঠে গেলে মামলার শুনানি শুরু হয়।

এরপর ২৪ নভেম্বর নূরুল ইসলাম বাবুল, তার স্ত্রী ও ছেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। অন্য আসামি সুরোজ রহমান হাজির না হওয়ায় তার জামিন বাতিল হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বিয়ার উৎপাদন: যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু

আপডেট টাইম : ০২:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬