পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুলিশের হাতে নির্যাতিত ব্যাংক কর্মকর্তা রাব্বী ঢামেকে ভর্তি

ঢাকা: পুলিশের হাতে নির্যাতিত ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি ঢামেক হাসপাতালের বর্হিবিভাগে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক ডা. ইলিকা ঘোষ জানান, ব্যথাজনিত কারণে তাকে হাসপাতালের ১০২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাংক কর্মকর্তা রাব্বী হাত-পা, মাথা ও ঘাড়ে ব্যথা অনুভব করছেন বলে জানিয়েছেন। তার কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ, গত শনিবার রাত ১১টার দিকে তিনি মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ তাকে ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের কাছে নিয়ে যান।

এসময় এসআই মাসুদ তাকে বলেন, তার কাছে ইয়াবা আছে। তিনি অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে।

একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। সেখানে তাকে মারধরও করা হয়। থানায় নেওয়ার পর তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

গত রোববার সকালে এসআই মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন গোলাম রাব্বী। কিন্তু তখন এসআই মাসুদ এ অভিযোগ অস্বীকার করেন। এরপর সোমবার ঢাকা মহানগর পুলিশ এসআই মাসুদকে প্রত্যাহার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

পুলিশের হাতে নির্যাতিত ব্যাংক কর্মকর্তা রাব্বী ঢামেকে ভর্তি

আপডেট টাইম : ০৩:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬