পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে কন্টেইনার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম: পতেঙ্গার একটি ডিপোতে রাখা কন্টেইনার থেকে মোখলেছুর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

যুবকটিকে হত্যার পর তার লাশ কন্টেইনারের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। নিহত মোখলেছুর রহমান (৩০) নগরীর পতেঙ্গা থানার মাইজ পাড়া এলাকার পুরাতন কন্ট্রোল রুম এলাকায় থাকেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় পতেঙ্গা থানার বারটেক্স কন্টেইনার ডিপো থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিপোর ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও সিকিউরিটি ইনচার্জ নিশাত সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, একটি কন্টেইনারের ভেতর থেকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে গলায় গামছা পেঁচানো থাকলেও তার পা ভাঁজ করা ও চোখ বন্ধ ছিল। ডিপোর শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, “মোখলেছুর সোমবার প্রথম কাজে গিয়েছিলেন।

রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল বলে শ্রমিকরা জানিয়েছে। তবে কারা তাকে আটক করেছিল এ বিষয়ে কিছু বলেননি তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে কন্টেইনার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬