পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলনায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

ডেস্ক: চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সোমবার রাতটা ঢাকায় কাটিয়ে মঙ্গলবার বিকেলে যশোর হয়ে খুলনায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বিমানে যশোরে পৌঁছানোর পর সেখান থেকে কড়া পুলিশি পাহারায় সড়ক পথে খুলনায় নিয়ে যাওয়া হয় জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। খুলনায় পৌঁছালে স্থানীয় কর্মকর্তারা সফরকারী দলটিকে স্বাগত জানান।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে শেখ আবু নাসের স্টেডিয়ামে চিগুম্বুরাদের অনুশীলন করার কথা থাকলেও তাঁরা হোটেলেই বিশ্রাম নিয়েছেন। বুধবার সকালে জিম্বাবুয়ে দলের অনুশীলন করার কথা।

জিম্বাবুয়ে দল বিশ্রাম নিলেও শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দল অনুশীলন করেছে। মাশরাফির দল শিল্পনগরীতে পৌঁছায় গত শুক্রবার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জানুয়ারি। সিরিজের পরের তিনটি ম্যাচ হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি।

গত নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। সেবার তারা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল।

ওয়ানডে সিরিজে মাশরাফির দল সফরকারীদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

জিম্বাবুয়ে ক্রিকেট দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রেম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিভাভা, নেভিল মাদজিবা, লুক জঙ্গউই, তাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলনায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

আপডেট টাইম : ০৩:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬