পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

জামায়াতের মানবতাবিরোধী ভূমিকার জন্য সংসদে বিল উত্থাপিত হবে

বরিশাল: জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য সরকার খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালে জেলা জজ আদালত চত্বরে ৩৭ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট প্রধান বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে আইনমন্ত্রী এই তথ্য জানান। বিচারিক হাকিমের আয়োজনে জেলা জজ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ আদালতে বিচার হতে দেখেছি এবং সেই সাজা কার্যকর হতে দেখেছি। যা আইনের শাসন প্রতিষ্ঠা প্রচেষ্টার একটি লক্ষণ। এখন সরকার জামায়াত-শিবিরের মানবতাবিরোধী ভূমিকার জন্য খুব শিগগিরই সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি আমরা। বর্তমানে সরকার বিচার বিভাগের উন্নতির জন্য আন্তরিক হয়ে কাজ করছে।’

আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইনের শাসনের দুষ্প্রাপ্যতা রোধে আর বিচার প্রার্থীদের সহায়তায় কাজ করছে। এ জন্য ২০০৯ সালে সব জেলায় বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় বরিশালে আদালত চত্বরে ১০তলা ভবন নির্মাণ কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।’

তিনি আরো বলেন, ‘যেসব জেলা আদালতের জীর্ণদশা সেগুলো নতুন করে তৈরি করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। এটা হচ্ছে বিচার বিভাগের ভিত শক্ত করার পরিকল্পনা। এটা বিচার বিভাগের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা নয়।’

সমাবেশে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক সংসদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, পঙ্কজ দেব নাথ ও শেখ মো. টিপু সুলতানসহ প্রমুখ বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

জামায়াতের মানবতাবিরোধী ভূমিকার জন্য সংসদে বিল উত্থাপিত হবে

আপডেট টাইম : ০৫:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬