পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রূপগঞ্জে সোয়া কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ১ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন কাজ সরকারি দলের সমর্থিত ঠিকাদাররা ভাগ করে নিয়েছে। সোমবার নির্ধারিত দিনে দরপত্র জমা দানের কথা থাকলেও রোববারই হয়ে যায় নিগোসিয়েশন। তাই নির্ধারিত তারিখে দরপত্র জমা দিতে পারেননি তালিকা বহির্ভূত কোনো ঠিকাদার। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় অনেক ঠিকাদারের মাঝে। জানা গেছে, কাঞ্চন পৌরসভার ২২টি উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। এডিপির ৪৫ লাখ টাকা ও রাজস্ব আয়ের ৮৫ লাখ টাকায় উন্নয়ন কাজগুলোর দরপত্র আহ্বান করা হয়। পৌরসভার তালিকাভুক্ত ৬৩ ঠিকাদার থাকলেও কারও কাছে দরপত্র বিক্রয় করতে দেয়া হয়নি। সোমবার দরপত্র জমা ও খোলার দিন ধার্য করে পৌর কর্তৃপক্ষ। এদিকে রোববার দুপুরের মধ্যেই বিএনপিপন্থি ও নির্দলীয় ২০ ঠিকাদারকে বাইরে রেখে ৪৩ ঠিকাদারকে ১৫টি কাজ ভাগ-বাটোয়ারা করে দেয়া হয়। সেই কাজের জন্য নির্দিষ্ট ১৫ ঠিকাদারের নামও নির্দিষ্ট করে দেয়া হয়। অপরদিকে সাতটি কাজ ব্যক্তিগতভাবে দেয়া হয় মেয়র বরাবর। অভিযোগ রয়েছে, ২২টি উন্নয়ন কাজের বিপরীতে ৫ হাজার টাকা করে ‘সালামি’ পান কাঞ্চন পৌর আওয়ামী লীগের দুই নেতা। এর বাইরে কাজ শুরুর প্রাক্কালে তাদের উভয়কে দিতে হবে নির্দিষ্ট হারে কমিশন। এদিকে সোমবার সকালে কাঞ্চন পৌরসভায় গিয়ে দেখা যায় সেখানে নেই কোনো দরপত্রের বাঙ্। জমাও নেয়া হয়নি কোনো দরপত্র। এনিয়ে অন্যান্য দলের ঠিকাদারদের মনে চরম ক্ষোভ বিরাজ করলেও সরকারি দলের লোকজনের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। এ ব্যাপারে কাঞ্চন পৌরসভার সহকারী প্রকৌশলী সাফায়েত সাদী বলেন, আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে করেছি। ঠিকাদাররা যদি নিজেদের মধ্যে কাজ ভাগ-বাটোয়ারা করে নেয় তবে আমাদের করার কিছু থাকে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রূপগঞ্জে সোয়া কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা

আপডেট টাইম : ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬