পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বিপিএসসি ও ইসির মধ্যে সমমর্যাদা প্রতিষ্ঠা করা হবে’

, ঢাকা : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এবং নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে বিরাজমান বৈষম্য দূর করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিপিএসসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের উদ্যোগে ‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা হিসেবে এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো বৈষম্য থাকা ঠিক নয়।’

জনপ্রশাসনমন্ত্রী আরো বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অচিরেই বৈঠক করে প্রস্তাবনা তৈরি করব এবং এ প্রস্তাবনা মন্ত্রিসভায় পাঠাব। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর তা সংসদে উত্থাপন করা হবে।’ তিনি বলেন, সাংবিধানিক এ প্রতিষ্ঠান দুটির মধ্যে সাংবিধানিক ভিত্তিতে বৈষম্য দূর করে অচিরেই সমমর্যাদা প্রতিষ্ঠা করা হবে।

বিপিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও বিপিএসসির সদস্যরাসহ কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘বিপিএসসি ও ইসির মধ্যে সমমর্যাদা প্রতিষ্ঠা করা হবে’

আপডেট টাইম : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬