পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুলিশের পিটুনিতে আহত ডিএসসিসি কর্মকর্তা আইসিইউতে

ঢাকা: পুলিশের বেধড়ক পিটুনির শিকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা-কর্মীদের পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে (৪০) ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিকাশ চন্দ্র দাশের ভাই লিটন চন্দ্র দাশের অভিযোগ, দয়াগঞ্জে নিজের বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৪টার দিকে সায়েদাবাদ এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিকাশ। মীর হাজিরবাগ এলাকায় সাদা পোশাকধারী চারজন পুলিশ তাঁকে থামার সংকেত দেন। তিনি (বিকাশ) ছিনতাইকারী ভেবে মোটরসাইকেল ফেলে দৌড় দেন। পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। তিনি পরিচয় দেওয়ার পরও পুলিশ বেধড়ক পেটায়। লাঠি ও পিস্তলের বাট দিয়ে মাথায় মেরেছে।

লিটন চন্দ্র দাশ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাশের শারীরিক অবস্থার অবণতি হলে চিকিৎসকদের পরামর্শে বিকেলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। বিকাশকে সেখানে আইসিইউতে রাখা হয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনীশঙ্কর কর বলেন, ‘সেখানে পুলিশের সাদা পোশাকধারী দলের টহলের প্রয়োজন ছিল। ওটা ছিনতাইপ্রবণ এলাকা। চারজন সদস্য সেখানে উপস্থিত ছিল। বিকাশকে পেটানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি অন্যায়ভাবে তারা মেরে থাকে, তবে সেটা অনাকাঙ্খিত ঘটনা। পুলিশ সদস্যরা অন্যায়ভাবে যদি মেরে থাকে বা দোষী সাব্যস্ত হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী পুলিশি নির্যাতনের শিকার হন, যা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা-কর্মীদের পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে পেটানোর অভিযোগ ওঠল।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

পুলিশের পিটুনিতে আহত ডিএসসিসি কর্মকর্তা আইসিইউতে

আপডেট টাইম : ০২:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬