পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আবারো ধাওয়া খেয়ে পালালো ‘আসল বিএনপি’

ঢাকা : আবারো ছাত্রদল- যুবদলের ধাওয়া খেয়ে পালালো বিএনপি পুনর্গঠনের দাবিদার ও ‘আসল বিএনপি’ নামধারী বহিরাগতরা। বিএনপি কার্যালয় দখল করতে গেলে রোববার বিকেল পৌনে ৪টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এসময় ‘দলীয় বিপ্লবের মহড়া’ সংবলিত একটি ব্যানার পিকআপ ভ্যানের সামনে লাগিয়ে ‘আসল বিএনপি’ নামধারী বহিরাগতরা নয়াপল্টন কার্যালয়ের দিকে যেতে চাইলে গাড়িটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা।

দলীয় কার্যালয়ের সামনে আগেই অবস্থান নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে ‘আসল বিএনপি’ নামধারী বহিরাগতরা নাইটেঙ্গেল মোড় পেরিয়ে কার্যালয়ের অভিমুখে রওয়ানা হলে অপেক্ষমাণ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ধাওয়া করে।

‘আসল বিএনপি’ নামধারী বহিরাগতরা পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি আটক করে ভাঙচুর করে ছাত্রদল ও যুবদল। পরবর্তীতে গাড়িটিতে তারা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও লক্ষ্য করা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

আবারো ধাওয়া খেয়ে পালালো ‘আসল বিএনপি’

আপডেট টাইম : ০২:৫৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬