পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ঘরে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ, দুই শিশুসহ-স্বামী নিখোঁজ

সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলা নিজের ঘরে পাওয়া গেছে এক নারীর ক্ষতবিক্ষত লাশ। তার স্বামীসহ দুই মেয়ের খবরও মিলছে না। বেলকুচি উপজেলা শহরের মুকুন্দগাতি বাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রোববার রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।

রশিদ মাস্টারের (৮৪) তিন কক্ষের টিনশেড ঘরের একটি এক সপ্তা আগে ভাড়া নিয়েছিল দুই শিশুকন্যাসহ ওই দম্পতি। তাদের নাম-ঠিকানাও জানাতে পারেননি বাড়িওয়ালা।

বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, “সারাদিন ওই ঘরের খোলা দরজায় পর্দা ঝুলতে দেখেছেন রশিদ মাস্টার ও তার স্ত্রী। কিন্তু সন্ধ্যার দিকে তারা খেয়াল করেন সারাদিনে তারা ওই ঘরের কারও সাড়া পাননি।”

রশিদ মাস্টার পুলিশকে বলেছেন, সন্দেহ হওয়ার পর ঘরে উঁকি দিয়ে ক্ষতবিক্ষত ওই নারীর লাশ দেখে তিনি থানায় খবর দেন।

এসআই বলেন, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

তখন থেকে ওই ব্যক্তি ও তার মেয়েদের পাওয়া যাচ্ছে না। স্থানীয় কেউই ওই দম্পতির নাম-পরিচয় জানাতে পারেনি।

বাড়িওয়ালা বলেছেন, গত ১১ জানুয়ারি ওই ঘরটি ভাড়া নেয় ওই দম্পতি। তাদের পাঁচ-ছয় বছর বয়সী দুই শিশুর নাম লাম ও মিম।

নিহত নারীর ঘরে কাগজপত্রের মধ্যে একটি চিরকুটে ‘পপি’ নামটা পাওয়া গেছে বলে জানিয়েছেন এসআই আমিরুল। তবে এটি ওই নারীর নাম কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ঘরে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ, দুই শিশুসহ-স্বামী নিখোঁজ

আপডেট টাইম : ০২:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬