পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই পথচারী

ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকাকে পথচারীদের জন্য খুবই বিপজ্জনক একটি শহর বলে মনে করা হয়।

এই শহরে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের হিসেব মতে, ঢাকা শহরে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায় তার প্রায় সবাই পথচারী।

গতকালই ঢাকার শাহবাগ এলাকায় সাত/আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দু’দুজন স্কুলছাত্রী নিহত হয়েছে।

ঢাকার যে কোন ব্যস্ত এলাকার চিত্র হলো- লম্বা ট্রাফিক সিগনাল ছাড়লেই যতো জোরে সম্ভব যানবাহন ছুটতে শুরু করে।

আর রাস্তার দু’ধার দিয়ে মিছিলের মতো অবিরাম চলেছে শত শত পথচারী।

তবে ফুটপাথে নেই এই পথচারীদের বেশিরভাগই। কেননা ফুটপাথ সেখানে থেকেও নেই।

ঢাকার বাসিন্দাদের মতে এটিই শহরের পথচারীদের ঝুঁকির সবচেয়ে বড় কারণ।

ডিএমপির তথ্য মতে, ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত ঢাকায় সড়ক দুর্ঘটনায় ২০৬ জন পথচারী মারা গেছেন।

গুরুতর আহত হয়েছেন ২৮৮ জন। আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা বেশি।

আর ছোটখাটো দুর্ঘটনাতো রয়েছেই।

যেমন এক পথচারী ঢাকার ফুটপাথে বর্ণনা দিয়ে বললেন, ফুটপাথ যেখানে থাকার কথা সেখানে দোকান, অনেক জায়গায় গাড়ি পার্ক করে রাখা। এতে করে পথচারীদের বিপদের পড়তে হয়।

বেপরোয়া চালকদেরকেও দুষলেন অনেকে।

পথচারীদের অনেকেই আবার মনে করছেন, দুর্ঘটনার দায় এড়ানো সহজ বলেই চালকদের বেপরোয়া আচরণ।

সেজন্যে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলো, আর তাদের পৃষ্ঠপোষক বড় রাজনৈতিক নেতারাও জড়িত বলে উল্লেখ করলেন কয়েকজন পথচারী।

তবে কারণ যেটিই হোক ঢাকা শহরে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচাইতে ঝুঁকিতে রয়েছেন পথচারীরা সেটি বলা যায়।

সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক শামসুল হক বলছেন, রাস্তার ওপর দোকানপাট ও বেচাকেনা পথচারীদের ঝুঁকির অন্যতম কারণ।

তিনি বলছেন, “লম্বায় ঢাকা শহর ২০ কিলোমিটার অন্যদিকে আড়াআড়ি ৯ কিলোমিটার। এই সামান্য জায়গায় বাড়ছে গাড়ি, মানুষজন ও ব্যবসায়িক কর্মকা-। স্বভাবতই তাতে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়।”

এই পরিস্থিতিকে দুর্ঘটনার একটি রেসিপি বলে উল্লেখ করলেন তিনি।

তার মতে, দুর্ঘটনার এই রেসিপির মধ্যে আরো যোগ হয়েছে হয়েছে ঢাকার গণ-পরিবহন খাতের বিশৃঙ্খলা।

ঢাকায় বাস মালিকের সংখ্যাও অসংখ্য যারা একে অপরের সাথে একটি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়, যার ফলে বেপরোয়া গাড়ি চালানো।

ঢাকার সড়ক ব্যবহারকারী মানুষের প্রায় ৭০ শতাংশই পথচারী। কিন্তু শহরের পরিকল্পনা হচ্ছে শুধু যানবাহনকে মাথায় রেখে।

সড়ক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড এস এম সালেহউদ্দিন বলেছেন, “ঢাকার পরিকল্পনায় পথচারীদের সর্বাধিক মর্যাদা দেয়া হয়েছে কিন্তু যখন এর বাস্তবায়ন হতে শুরু করলো তখন পথচারীদের প্রয়োজনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।”

ডিএমপির দেয়া তথ্য মতে, ঢাকায় যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগের জন্য দায়ী মিনিবাস।

তবে মি সালেহউদ্দিন স্বয়ং পথচারীদেরকেও দুষলেন।

ঢাকায় রাস্তা পারাপার হতে চলন্ত গাড়ির ফাঁকফোকর এড়িয়ে দৌড়ে যাওয়া পথচারী দেখা যায় বৈকি।

তবে অনেকেই বলছেন, নিরাপদে রাস্তা পারাপারে সুযোগইবা কোথায় আছে?

সূত্র: বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই পথচারী

আপডেট টাইম : ০৩:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬