অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লঞ্চের কেবিনে ঢুকে ছিনতাইয়ের পর ধর্ষণের চেষ্টা: অস্ত্রসহ আটক ৪

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে ঢুকে ছিনতাই ও মারধরের পর এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চার যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে কর্মচারীরা।

আটককৃতরা হলো, সাব্বির (১৯), এমরান (২৩), রজ্জব (১৯) ও সুজন (২২) । তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা এলাকায়।

রোববার রাতে ঢাকা থেকে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ লঞ্চে এ ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানান, সোহেল নামের এক যুবক রোববার রাতে তার ‘বান্ধবীকে’ নিয়ে ওই লঞ্চে করে ঢাকা থেকে মাদারীপুরে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চার যুবক এসে সোহেল ও তার বান্ধবীকে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন লুটে নেয়। এরপর তারা সোহেলকে কেবিন থেকে বের করে দিয়ে তার বান্ধবীকে ধর্ষণের চেষ্টা করে।

তিনি জানান, এ সময় সোহেলের চিৎকারে লঞ্চ কর্মচারী ও যাত্রীরা ছুটে এসে তাদের উদ্ধার করে চার যুবককে আটকে রাখে। রাত ১টায় চাঁদপুর টার্মিনালে লঞ্চ থামিয়ে চারজনকে তুলে দেওয়া হয় নৌ পুলিশের হাতে। পরে তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে এএসপি জানান।

তিনি বলেন, আটক যুবকদের কাছে থেকে দেশে তৈরি একটি রিভলবার, দুটি গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, সোমবার ভোরে চাঁদপুর নৌ-পুলিশের এসআই মোশারেফ হোসেন চার যুবককের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছেন।

সোহেল ও তার ‘বান্ধবীকে’ও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি

সোহেল পুলিশকে বলেছেন, তারা দুজনই কেরানীগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা গ্রামের বাড়ি মাদারীপুর যাচ্ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লঞ্চের কেবিনে ঢুকে ছিনতাইয়ের পর ধর্ষণের চেষ্টা: অস্ত্রসহ আটক ৪

আপডেট টাইম : ০৩:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬