পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আল-কায়েদা, আইএস সন্দেহে ২৬ জনকে বাংলাদেশে পাঠিয়েছে সিঙ্গাপুর

ডেস্ক: কট্টরপন্থি ধ্যানধারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে ২৭ বাংলাদেশীকে। এর মধ্যে ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজন হলেন আলম খুরশেদ (২৭), আলম মাহবুব (৩৪), আলী আবদুল (৪০), আলী মো. আশরাফ (৩৩), আলিম আবদুল (৩২), আমিনুর (৩১), গোলাম জিলানি আবদুর রউফ (২৭), হক মো. মোফাজ্জল (২৯), হাসান মো. মাহমুদুল (৩০)। আটক বাংলাদেশীরা সবাই নির্মাণ শ্রমিক। তাদেরকে আটক করা হয়েছিল নভেম্বর- ডিসেম্বরে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টাসের্র

এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ)-এর অধীনে তাদেরকে আটক করা হয়েছে বলে সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, আটক ব্যক্তিরা আল কায়েদা, ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার মতো কট্টরপন্থি জিহাদি সংগঠনের আদর্শের সমর্থক। আটক ব্যক্তিরা নিজেদের মধ্যে জিহাদ সংক্রান্ত জিনিসপত্র বিনিময় করেছেন। তারা সাপ্তাহিক মিটিং করতেন। সমাবেশ করতেন। তাতে তারা সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করতেন। মুসলিমদের বিভিন্ন সংঘাতময় বিষয় নিয়ে আলোচনা করতেন। এ জন্য তারা বাংলাদেশ থেকে আরও সদস্য সংগ্রহের পরিকল্পনা করেছিলেন বলেও বলা হয়েছে, যাতে তাদের সদস্য সংখ্যা বাড়ে। সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন মধ্যপ্রাচ্যে সশস্ত্র জিহাদে যোগ দেয়ার প্রত্যাশা করছিলেন। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও তারা সিঙ্গাপুরে কোন হামলা করে নি বা এমন পরিকল্পনাও করে নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক বাংলাদেশীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ পোষণ করে। এ ছাড়া তারা কট্টরপন্থি গ্র“পের কাছে আর্থিক সহায়তাও পাঠিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

আল-কায়েদা, আইএস সন্দেহে ২৬ জনকে বাংলাদেশে পাঠিয়েছে সিঙ্গাপুর

আপডেট টাইম : ০৩:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬