পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। এরই অংশ হিসেবে নতুন করে এ অঞ্চলে একটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করছে ওয়াশিংটন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

স্পুৎনিক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেনিস মোতায়েন করা হচ্ছে। কয়েক মাস আগে জাপানের ইয়োকোসুকা বন্দরে ইউএসএস রোনাল্ড রিগ্যান জাহাজ মোতায়েন করা হয়েছে। এরপর মার্কিন সমর শক্তি আরো বাড়ানোর জন্য নতুন করে জন সি স্টেনিসকে মোতায়েন করা হচ্ছে।

গত ১৫ জানুয়ারি জাহাজটি আমেরিকার ব্রেমারটন বন্দর ছেড়ে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জাহাজটি এ এলাকায় সাত মাসের মিশনে থাকবে। এ সময় এটি উত্তর-পূর্ব এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। চীন সাগর ইস্যুতে ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যখন ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা চলছে তখন আমেরিকা সামরিক শক্তি বাড়ানোর পদেক্ষপ নিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

আপডেট টাইম : ০৪:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬