পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শরীয়তপুরে নিহতের ১৭ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী আটক

শরীয়তপুর: জেলার ঘোসাইরহাট উপজেলার মধ্য মাসুয়াখালীতে নিহতের ১৭ দিন পর শারমিন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী বিল্লাল লস্করকে আটক করা হয়।

জানা গেছে, আজ সকাল আটটার দিকে পুলিশ পূর্ব মাসুয়াখালীর জয়নাল মাতাব্বরের বাড়ির উত্তর পাশের একটি শুকনো পুকুরে মাটি চাপা অবস্থায় শারমিনের লাশ উদ্ধার করে।

এর আগে গৃহবধূ নিখোঁজের পর গত ৫ জানুয়ারি বিল্লাল লস্করের নাম উল্লেখ করে ঘোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন শারমিনের মা জাহানারা বেগম। ১৬ দিন পর গতকাল পুলিশ ঢাকা থেকে বিল্লাল লস্করকে আটক করে। তার স্বীকারোক্তির আলোকেই আজ সকালে স্ত্রী শারমিনের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চত করেন ঘোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কানুরগাঁ এর শাহ আলম চকিদারের ছেলে বিল্লাল লস্করের সঙ্গে শারনিমের বিয়ে হয়। এদের সংসারে সামিয়া (আড়াই বছর) ও সুমাইয়া (নয় মাস) নামে দুই কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক কলহের জেরে শারমিনের মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে ঘোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন জানিয়েছেন শারমিনের চরিত্র নিয়ে এলাকায় বেশ সমালোচনা রয়েছে। অপরদিকে শারমিনের মা জাহানারা থানায় দায়ের করা জিডিতে বিল্লাল লস্কর পরকীয়ায় জড়িত বলে অভিযোগ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

শরীয়তপুরে নিহতের ১৭ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী আটক

আপডেট টাইম : ০৫:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬