পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ভেজাল মেহেদীতে হাত পুড়ল তিন শিশুর

সাভার : আশুলিয়ার এক বিয়ে বাড়িতে প্যাকেটের ভেজাল মেহেদী ব্যবহার করে একই পরিবারের তিন শিশুর হাত ঝলসে গেছে। শুক্রবার সকালে আশুলিয়ার গাজীরচটে মুক্তার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত তিনশিশু হলো মিম (৭), জান্নাত (৪) ও মেহেজাবিন (২)। তারা ওই এলাকার মুক্তার হোসেনের মেয়ে।

আহত অবস্থায় তিন শিশুকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ভেজাল মেহেদীর প্যাকেট উদ্ধার করলেও পালিয়েছে দোকানী। ঘটনার প্রতিবাদ করায় শিশুর মাকে মারধর করার অভিযোগ উঠেছে মেহেদী দোকানীর বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুদের মা জানান, বাড়ির ভাড়াটিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য স্থানীয় এক দোকান থেকে ১০০% লাভ নামে কয়েক প্যাকেট মেহেদী কেনেন তিনি।

সকালে তিন বোন মেহেদী ব্যবহারের কিছুক্ষণ পর তাদের হাত ঝালাপোড়া শুরু হয়। সেসময় মেহেদী তুলতে গেলে হাতের চামড়া উঠে যায়।

আহত অবস্থায় তাদের দ্রুত ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তিনি দোকানীর কাছে প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

আশুলিয়ার থানার এস আই অভিজিৎ চৌধুরী জানান, ‘খবর পেয়ে আশুলিয়ার থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ভেজাল মেহেদীগুলো আলামত হিসেবে জব্দ করেছে। তবে ঘটনার পর দোকানী আবদুল্লাহ পলাতক রয়েছে।’

এদিকে শিশুদের মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ভেজাল মেহেদীতে হাত পুড়ল তিন শিশুর

আপডেট টাইম : ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬