পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্বাধীনতাবিরোধী’ কে মন্ত্রী করেছিলেন কেন : মান্না

আসাদুজ্জামান বাবুল: 500x350_6cbb6bb498180de3831f0bf0294710c7_image_97981_0নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “বঙ্গবন্ধু আসলেই জয় পাকিস্তান বলেছেন কি বলেননি তা জানি না। বই লেখায় এখন এ কে খন্দকার স্বাধীনতাবিরোধী হয়ে গেল? উনি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন, এটা জেনেও আপনারা (আওয়ামী লীগ) তাকে মন্ত্রী করলেন কেন?”

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে একটি অনলাইন নিউজ পোর্টালের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মান্না এ কথা বলেন।

মান্না বলেন, “বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলে তো অন্যায় করেননি। ওই সময় তিনি ভুট্টো-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেননি? আর কথা বললেই বা ক্ষতি কী।”
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে মান্না বলেন, “তাজউদ্দিনের বিরুদ্ধে কথা বলছেন, কাদের সিদ্দিকী নব্য রাজাকার হয়ে গেছেন- তাহলে রইলোটা কে?”

মান্না বলেন, “আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার কোথায় দাঁড়িয়ে এই সরকার কী কী করেছে তার বিবরণ দেব। কোন মন্ত্রী কী করেছেন তাও বলব। আমি চাই সরকার এর জবাব দেবে।”

তিনি বলেন, “অনেকে আমাকে বলেন ২৬ বছর আওয়ামী লীগ করে এখন সরকারের বিরুদ্ধে কথা বলছি। এখন তো ক্ষমতায় বিএনপি নেই। আমি তো বলি বিএনপিও দুর্নীতির মধ্যে ছিল। এই দুই দল আর নেত্রীর কাছে কেউই নিরাপদ নয়।”

মান্না বলেন, “আমরা সবাই দলবাজির মধ্যে পড়ে গেছি। একারণে সত্য কথাটা বলতে পারছি না। আজ ডাক্তার, উকিল এদের মাঝে আওয়ামী লীগ বিএনপি ঢুকে গেছে। তাহলে দেশ বাঁচবে কী করে?”

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, স্বাধীনতা পরিষদের সদস্য ফজলুল হক, কবি আবুবকর সিদ্দিক, দৈনিক ফরিদপুরের সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্বাধীনতাবিরোধী’ কে মন্ত্রী করেছিলেন কেন : মান্না

আপডেট টাইম : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪