পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ময়মনসিংহে আ.লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান: ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ : নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজারে শনিবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আওয়ামী লীগের সাবেক ও বর্তমান এমপি সমর্থিত দু’গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। মেরেঙ্গা বাজার ও চৌরাস্তা মোড়ে দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

অপর দিকে সরকার দলের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় বিকেল ৩টা থেকে নান্দাইল চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দু’পক্ষই মুখোমুখি অবস্থানের কারণে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুর আলম সাংবাদিকদের জানান, উপজেলার মেরেঙ্গা বাজারে আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সমর্থিত মুসুল্লী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল কবীর খান অঞ্জন ও মাসুদুর রহমান বাবুল গ্রুপের পক্ষে শনিবার বিকেল ৩টায় সমাবেশ আহবান করা হয়।

একইস্থানে বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন সমর্থিত গ্রুপের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আহসান হাবিব কচি গ্রুপ সমাবেশ ডাকে।

ফলে সংঘর্ষের আশঙ্কায় শনিবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দু’পক্ষই এলাকায় থাকলেও পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ময়মনসিংহে আ.লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান: ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০১:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬