পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

চাঁদপুর: চাঁদপুর আদালতে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুর সালেকীন মামলাটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর সদরকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন।

মামলার এজহারে জানা যায়, গত ১৭ ও ১৮ আগস্ট প্রথম আলো পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ৫,৬ ও ৭ কলামে চাঁদা না পেয়ে স্কুলে যুবলীগ কর্মীদের হামলা শিরোনামে সংবাদে এড. হেলাল উদ্দীন হামলাকারীর আশ্রয় প্রশ্রয় দেন বলে উল্লেখ করা হয়।

এছাড়া হামলারকারীরা মো. হেলাল উদ্দীনের অনুসারী বলেও উল্লেখ করা হয়। অথচ ওই ঘটনায় মামলা নং ০৫/১৫ কচুয়া থানার উপ-পরিদর্শক মো. নাছির উদ্দীন কর্তক তদন্তকৃত চার্জশীটে হেলাল উদ্দীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। চার্জশীটে তার নাম অর্ন্তভূক্ত করা হয়নি। পরে মঙ্গলবার চাঁদপুর আদালতে মামলা করেন হেলাল উদ্দীন।

এ বিষয়ে মো. হেলাল উদ্দীন জানান, ‘যেহেতু মামলার তদন্তে আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি তাতেই বুঝা যায় আমার নাম উল্লেখ করে যে সংবাদ পরিবেশন হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি মানহানী মামলা করেছি।’

প্রথম আলোর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান বলেন, এখনো এজহার কপি দেখিনি। না দেখে কোনো মন্তব্য করতে পারছি না।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

আপডেট টাইম : ০৩:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬