পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

সাভার: ঢাকার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় সুলতানা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আমির হোসেন পলাতক আছে।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ধারণা করা হচ্ছে সুলতানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সুলতানার পরিবার সূত্রে জানা গেছে, আগের বিয়ের কথা গোপন রেখে আমির তিন বছর আগে সুলতানাকে বিয়ে করেন। বিয়ের পর প্রথম বিয়ের কথা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। বছর খানেক আগে আমির সৌদি আরব চলে যান। তারপর থেকে সুলতানা ব্যাংক কলোনির খান ভিলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। গত শনিবার আমির দেশে ফিরে ওই ফ্ল্যাটে ওঠেন।

সুলতানার ছোট বোন শিউলি আক্তার বলেন, আমির বিদেশে যাওয়ার পর থেকে তিনি বোনের সঙ্গে ব্যাংক কলোনির বাসায় থেকে সাভারে পড়ালেখা করতেন। গত শনিবার আমির দেশে ফেরার পর তিনি বাড়ি চলে যান। আজ বিকেলে তাঁর বোনকে হত্যার খবর পেয়ে তিনি সাভার চলে আসেন।

সুলতানার ফুফাতো ভাই শফিক মাহমুদ অভিযোগ করেন, তাঁর বোনকে হত্যার পর ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে আমির পালিয়ে যান। তিনি বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়। পরে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট টাইম : ০৩:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬