পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সম্ভাব্য প্রার্থীদের কৌশলী প্রচারণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রূপগঞ্জের পাড়া-মহল্লায় বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। গ্রামে গ্রামে চলছে সম্ভাব্য প্রার্থীদের কৌশলী প্রচারণা। ইউনিয়নের হাট-বাজারে রঙিন পোস্টার আর ফেস্টুন টাঙিয়ে দেয়া হচ্ছে শুভেচ্ছা বার্তার। চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করছেন বিভিন্ন ওয়াজ মাহফিল, সামাজিক অনুষ্ঠান আর খেলাধুলায়। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও জানছেন কুশলাদি। আর বড় দুই দলের দলীয় মনোনয়ন পেতে স্থানীয় হাইকমান্ডে চলছে লবিং আর তদবির। নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া নির্বাচনী সভা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। দুই পৌরসভা আর সাত ইউনিয়নের মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে এপ্রিলে নির্বাচন হতে যাচ্ছে। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। তারা দলের সমর্থন পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নানা উন্নয়ন কর্মকা-, জনসংযোগ, দলীয় ও স্থানীয় সভা-সমাবেশ এবং সামাজিক কর্মকা-ে অংশ নিচ্ছেন। পাশাপাশি দলীয় সমর্থন পেতে স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের আস্থাভাজন হওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা দলের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন। উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এপ্রিলে হতে পারে উপজেলার ভূলতা, মুড়াপাড়া, গোলাকান্দাইল, কায়েতপাড়া ও ভোলাবর পাঁচটি ইউনিয়নের নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদ এলাকায় ভোটার নিবন্ধন কাজে পরিবর্তন আনা হয়েছে। এবারের ইংরেজি নববর্ষের শুরুতেই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন সেঁটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সমর্থন আদায়ে লবিং অব্যাহত রেখেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির উপজেলা ও জেলার শীর্ষ নেতাদের। জানা গেছে পাঁচটি ইউনিয়নের মধ্যে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন, ইউনিয়ন যুবদলের সম্পাদক গোলজার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হাসান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান রোমান মিয়া রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, যুবলীগ নেতা এস কে সোলায়মানের নাম শোনা যাচ্ছে। বোলাব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামসুদ্দিন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাসান আশকারি, অ্যাডভোকেট তাইবুর রহমানের নাম আলোচনায় এসেছে। ভূলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের নাম শোনা যাচ্ছে। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান বরকত উল্লাহ, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, এমরামুল কাদির শিমুল, মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, বর্তমান ভিপি শাহরিয়ার পান্না সোহেল, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আলমাছ, বিএনপি নেতা আবদুল মান্নান পারভেজ ও দেলোয়ার হোসেনের নাম শোনা যাচ্ছে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান গোলজার হোসেন, শিল্পপতি রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাদলের নাম শোনা যাচ্ছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ডজন ডজন মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী নিজ নিজ কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সম্ভাব্য প্রার্থীদের কৌশলী প্রচারণা

আপডেট টাইম : ০৩:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬