পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি সংসদে

ঢাকা: সরকারি চাকরি পাওয়ার বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ পর্যন্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।

সোমবার সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আজ রাতে সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জিয়াউল হক বলেন, সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছে। তাদের প্রতি দলমত সব সচেতন মানুষের সমর্থন রয়েছে। শাহবাগে এসব আন্দোলনকারীদের ব্যানারে বড় করে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী বয়স বাড়ান, জীবন বাঁচান’। পুলিশি হস্তক্ষেপে আন্দোলনকারী নেতাদের আটক করে অবরোধ থামিয়ে দিলেও বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

এ সংসদ সদস্য আরো বলেন, সেশনজট, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে অনেক চাকরি প্রার্থীর বয়স ৩০ পেরিয়ে যায়। এ কারণে তাঁরা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। অপর দিকে অনেক প্রতিভাবান ছেলে শুধু বয়সের হেরফেরের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে চাকরি থেকে বঞ্চিত হন। ফলে রাষ্ট্রও বঞ্চিত হয় তাঁদের সেবা থেকে। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক।

জিয়াউল হক বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই সরকারি চাকরিতে ঢুকার বয়স আমাদের চাইতে বেশি হলেও আমাদের দেশে কম। এটি একটি ঔপনিবেশিক ব্যবস্থা। এর ফলে শিক্ষিত বেকারে দেশে ছেয়ে গেছে। অপর দিকে সব সরকারি দপ্তরে শূন্য পদের ছড়াছড়ি। আন্দোলনকারীদের প্রশ্ন, চাকরি থেকে অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে। অথচ চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানো হবে না কেন?’ তিনি বলেন, ‘অবরোধকারীদের দাবি এখন সময়ের দাবি। আমার মনে হয় অবরোধকারীদের প্রতি দলমত নির্বিশেষে সচেতন সব মানুষের সমর্থন রয়েছে। এমতাবস্থায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি সংসদে

আপডেট টাইম : ০৩:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬