পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

প্রতিবন্ধী শিশুদের নিয়ে লা মেরিডিয়ানের ব্যতিক্রমী আয়োজন

ঢাকা: আজ সোমবার প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে এক ব্যতিক্রমর্ধী অনুষ্ঠানের আয়োজন করেছে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা।

প্যারেন্টর্স ফোরাম ফর ডিফারেন্টলি এবল (পিএফডিএ) ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে আগত ত্রিশজন শিশু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহনকারী শ্রীলংকার খেলোয়াড়দের সাথে কিছুটা সময় কাটায়। তারা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে তরুণ ক্রিকেটারদের সাথে। তাদের কেউ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো বড় মানের খেলোয়াড় হওয়ার স্বপ্নের কথা জানায়।

আজ এক আনন্দঘন পরিবেশে প্রতিবন্ধী শিশুরা নেচে গেয়ে ছবি তুলে তাদের তৈরী বিভিন্ন কুটির শিল্প, কাগজের তৈরী কার্ড ও বিভিন্ন সামগ্রী এবং গ্রাফিক্স ডিজাইন প্রর্দশন করে। প্রতিবন্ধী শিশুদের একজন ভবিষ্যতে ফটোগ্রাফার ও অপরাধ তদন্তকারী হওয়ার কথাও জানায় উপস্থিত সবাইকে।

হোটেল লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার, পরিচালক বিক্রয় ও বিপণন আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিবন্ধী শিশুরা তাদের যোগ্যতা দিয়ে সকল প্রতিবন্ধকতাকে দূর করবে এবং তাদের সম্ভাবনাময় আগামীর জন্য শুভকামনা জানান লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা ব্যতিক্রমী ও উদ্দীপনামূলক নানা সামাজিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করেছে। এরই অংশ হিসেবে শুরু থেকেই লা মেরিডিয়ান ঢাকা এ ধরনের নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

প্রতিবন্ধী শিশুদের জীবনমানের উন্নয়নে পিএফডিএর সাথে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

প্রতিবন্ধী শিশুদের নিয়ে লা মেরিডিয়ানের ব্যতিক্রমী আয়োজন

আপডেট টাইম : ০৩:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬