পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মুক্তিপণ দেওয়ার পরও ফিরল না জীবিত, মিলল লাশ

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র আব্দুল্লাহর লাশ পাওয়া গেছে, যাকে ফিরিয়ে আনার জন্য মুক্তিপণের টাকাও দিয়েছিল পরিবার।

অপহরণের চারদিন পর মঙ্গলবার দুপুরে উপজেলার রুহিতপুর ইউনিয়নের মুগারচর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. ফেরদৌস হোসেন।

নিহত মো. আবদুল্লাহ (১১) রুহিতপুর ইউনিয়নের মুগারচর এলাকার সৌদি প্রবাসী মো. বাদল হোসেনের ছেলে। মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

ওসি জানান, তাদের বাড়ির পাশের একটি বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি। গত শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আব্দুল্লাহ। এ ঘটনায় রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

আব্দুল্লাহ অপহরণ করা হয়েছে জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শনিবার তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা।

শনিবার বিকাশের মাধ্যমে এক লাখ টাকা ও রোববার আরও এক লাখ টাকা দেওয়া হয় বলে জানান আব্দুল্লাহর নানা মারফত আলী।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মুক্তিপণ দেওয়ার পরও ফিরল না জীবিত, মিলল লাশ

আপডেট টাইম : ০২:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬