পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নাটোর : নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় তার মেয়ে ও কেয়ারটেকার আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা দুই মেয়ের স্বর্নালংকার ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জেলে পাড়াস্থ নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাতে ৬/৭ জনের সন্ত্রাসী দল গেটে এসে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের খোজ করতে থাকেন। এরপর তারা বাড়ির কেয়ারটেকার বাবু শেখের কাছে আহাদ আলী সরকারের মোবাইল ফোন নম্বর চান। এসময় কেয়ারটেকার মোবাইল ফোন নম্বর নেই বললে তাকে মারপিট করা হয়। পরে সন্ত্রাসীরা বাড়ির ভিতরে ঢুকে আহাদ আলী সরকারের মেয়ে মৌসুমী ও মুক্তাকে মারপিট করে তাদের স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়।

সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, তিনি বাড়িতে ছিলেন না। দলীয় কাজে বাড়ির বাহিরে ছিলেন। মোবাইল ফোনে তার স্ত্রী তাকে সন্ত্রাসীদের হামলার কথা জানালে পুলিশ সুপারকে তিনি বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী মোবাইল ফোনে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

আপডেট টাইম : ০২:২৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬