পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

হরতালে নাশকতা: ১৫ জনের যাবজ্জীবন

রাজশাহী : সিরাজগঞ্জে হরতাল চলাকালে বেইলি ব্রিজ ভাঙাসহ নাশকতার মামালায় খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতিসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিল ৬০ জন। এদের মধ্যে সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমানসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের সদর থানার ফকিরতলা এলাকায় সরকারি বেইলি ব্রিজ ভেঙে ফেলে হরতাল সমর্থকরা। এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির ৪০ জনকে আসামির করে মামালা দায়ের করা হয়। মামালার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আরও ২০ জনের নাম অন্তর্ভুক্ত করেন।

পরে মামালাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৫ সালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৪৫জনকে বেকসুর খালাস ও ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

হরতালে নাশকতা: ১৫ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:৪৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬